দুমকী উপজেলায়, সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা।।
দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :
সৃজনী বিদ্যানিকেতনে এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল — “তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার মানুষকে বিপথগামী করছে।”
বিতর্কে পক্ষের দল হিসেবে অংশগ্রহণ করে ক্লাস সিক্স এবং বিপক্ষের দল ছিল ক্লাস সেভেন। উভয় দলই যুক্তি

ও উপস্থাপনার দক্ষতায় দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস
বিচারকের দায়িত্ব পালন করেন সুজন মরগান, শাফায়েত হোসেন সাগর ও জহিরুল ইসলাম।বিচারকদের সিদ্ধান্তে পক্ষদল বিজয়ী হয় এবং প্রধান বক্তা নির্বাচিত হন ক্লাস সিক্সের মুমু।প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের এ ধরনের গঠনমূলক কার্যক্রমে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

