ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

www.sherebanglanews.net www.sherebanglanews.net
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

নূর হোসাইন:

২৩ ডিসেম্বর ২০২৫: বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার-২০২৫। এই আয়োজনের মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব, কর্মজীবন গঠনের সম্ভাবনা এবং চাকরির সুযোগ সম্পর্কে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়।

অনুষ্ঠিত এ চাকরি মেলায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন, ড. ওবায়দুর রব। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদী হাসান বিন গণী হেড অব এইচ, আর, ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড এবং জনাব মোস্তফা কামাল, এডুকেশন অফিসার, ইউনিসেফ।

এ ছাড়াও ইউসেপ বাংলাদেশে সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরিচালকবৃন্দ, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন খাতের নিয়োগকর্তা, গণমাধ্যমকর্মী জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাংবাদিক নুর হোসাইন ( নূর এইচ আলী), সাংবাদিক মোহাম্মদ মাহবুব উদ্দিন সহ  শতশত চাকরিপ্রত্যাশী এই জব ফেয়ারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনই টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।”

তিনি সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণদের কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থানে ইউসেপ বাংলাদেশের অবদানকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।

জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য-আরএফএল গ্রুপ, প্রাণ গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, হাতিল ফার্নিচার, নাভানা গ্রুপ, ওয়ালটন, বিআইএইচএস জেনারেল হাসপাতাল, রানার গ্রুপ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, ম্যাটাডর গ্রুপ, কাজী ফার্মস গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), বিডিজবস ডট কম, সুপার স্টার গ্রুপ, গোল্ডেন টিউলিপ এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড।

উক্ত প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তারা ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বহু চাকরিপ্রত্যাশীকে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ প্রদান করেন, যা তরুণদের আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের উদ্দীপনা বৃদ্ধি করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: