কারিতাস ঢাকা অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প কর্তৃক প্রান গ্রুপের সহায়তায় সুবিধাবঞ্চিত পথ শিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নূর হোসাইন :
কারিতাস ঢাকা অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প কর্তৃক প্রান গ্রুপের সহায়তায় ২০০ জন সুবিধাবঞ্চিত পথশিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অদ্য ১৯/০১/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় মিরপুরের দারুসসালাম থানার সামনে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলা অফিসের মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সৌরভ রোজারিও, বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, দারুস সালাম থানার এ এস আই হাসান ও স্থানীয় ফাড়ি ইনচার্জ এস আই রায়হান,

জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন, ফাল্গুনী টিভির নিউজ প্রেজেন্টার রাবেয়া সুলতানা, কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) মি. অসীম ক্রুশ প্রমূখ। কম্বল পেয়ে শিশু আলিফ বলেন রাতে শীতে অনেক কষ্ঠ হয়, আজ রাতে ভাল করে ঘুমাতে পারব। ৮০ বছরের বৃদ্ধা নুর জাহান বলেন— আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাব, প্রান গ্রুপ ও কারিতাসকে ধন্যবাদ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

