ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবু বক্কর রাহিল

www.sherebanglanews.net www.sherebanglanews.net
জানুয়ারি ১৯, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবু বক্কর রাহিল
 বিশেষ প্রতিনিধি:
পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আবু বক্কর রাহিল। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য।
পরিবার, বন্ধু ও শিক্ষকদের আর্থিক সহযোগিতা এবং অনুপ্রেরণায় রাহিল গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। এই উদ্যোগের আওতায় তিনি নিয়মিতভাবে রাস্তায় রাত্রিযাপন করা অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। শীতের কনকনে রাতে কিংবা গভীর অন্ধকারে কখনো কখনো তিনি নিজ হাতে তাদের মুখে তুলে দেন খাবার।
আবু বক্কর রাহিল মনে করেন, প্রকৃত অসহায় তারাই—যারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে বাধ্য হন। সমাজের এই মানুষগুলোর দুঃখ-কষ্ট লাঘব করতেই তার নিরলস প্রচেষ্টা।
তার এই মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে সমাজের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই তার কাজ থেকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সচেতন মহল।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: