ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যুবদল কেন্দ্রীয় নর্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা-১৩ আসনে কামরুজ্জামান জুয়েলের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ

www.sherebanglanews.net www.sherebanglanews.net
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

যুবদল কেন্দ্রীয় নর্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক
ঢাকা-১৩ আসনে কামরুজ্জামান জুয়েলের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ

মোঃ শরিফুল ইসলাম (মানিক)

ঢাকা-১৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও তৃণমূলের পরীক্ষিত সংগঠক কামরুজ্জামান জুয়েল–এর পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল
• ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রাশেদ
• ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া
·মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল।
• মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল
• স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ
• সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল
• শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া
• শ্রমিকদল নেতা মাসুম

এ ছাড়া মোহাম্মদপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, ঢাকা–১৩ আসনে বিএনপির গণমানুষের নেতা কামরুজ্জামান জুয়েলই তৃণমূলের প্রত্যাশার প্রতীক এবং তার পক্ষে মাঠে ইতোমধ্যে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: