ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.sherebanglanews.net www.sherebanglanews.net
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ শে জানুয়ারি (রবিবার) আয়োজিত এই সভায় গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের বার্তা সম্পাদক মাজহারুল আমিন শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মাহবুব উদ্দিন।

 

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য – সাংবাদিক  নূর হোসাইন,  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য – সাংবাদিক বাহাউদ্দিন তালুকদার, মীর আখতারুজ্জামান তারেক (বার্তা সম্পাদক, দৈনিক মফস্বল), সিরাজুল ইসলাম (চ্যানেল আই), আব্দুস সালাম মিতুল (রিপোর্টার, মুভি বাংলা টিভি)

ইসরাফিল হাওলাদার (সম্পাদক, ই-বাংলা), হাসান মাহমুদ (স্টাফ রিপোর্টার, আর টিভি), এস এ এম সুমন (সম্পাদক, আনন্দ বিনোদন), আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব), শেখ শাহউর রহমান (রিপোর্টার, আনন্দ টিভি), এস এম আর শহীদ (রিপোর্টার, বাংলা অ্যাফেয়ার্স), মোঃ শরিফুল ইসলাম (সম্পাদক, নাসা টিভি), মোঃ হাবিবুর রহমান (রিপোর্টার, রূপসী বাংলা টিভি), মোঃ সানোয়ার (রিপোর্টার, মুভি বাংলা টিভি), ইকবাল হোসেন স্বপন (বিশিষ্ট সমাজসেবক), আতিকুর রহমান আতিক সমাজ সেবক,মজিবুর রহমান সমাজ সেবক,মেহেদী হাসান সমাজ সেবক, ফয়সাল খান, তারেক, আলী হোসেন, শহিদুল ইসলাম সাগর (রিপোর্টার, প্রাণের বাংলাদেশ), রাবেয়া বেগম (নিউজ এডিটর, ফাল্গুনী টিভি), রুপালি আক্তার সাথী (মহিলা বিষয়ক সম্পাদিকা, মিরপুর প্রেসক্লাব) মামুন রিপোর্টাঃ আলোকিত সকাল । জাহাঙ্গীর যুবরাজ- সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারন সম্পাদক দারুসসালাম থানা ও নূরুল আমিন রিপোর্টার -শেরে বাংলা নিউজ।

সভার সারসংক্ষেপ

এশিয়ান টিভির রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ভোরের বার্তার ও সাপ্তাহিক মানি লাইন সিনিয়র রিপোর্টার মোঃ মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক ভোরের বার্তা ও মানি লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির হাওলাদার। অনুষ্ঠানটির মূল আয়োজক ছিল দৈনিক ভোরের বার্তা ও সাপ্তাহিক মানিলাইন পত্রিকা।

বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারেন এবং সমাজের সঠিক চিত্র তুলে ধরতে পারেন, সে লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: